ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • ৬ষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোট চলছে

    ১৪ বছর পর ভোট দিলেন মুরাদনগরের মোশাররফ

    ১৪ বছর পর ভোট দিলেন মুরাদনগরের মোশাররফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আবেগ আপ্লুত মো. মোশাররফ।

    তিনি বলেন, ‘১৪ বছর পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট পারলাম। গত ১৪ বছরে কোনো ভোট দিতে পারিনি।’ তবে এবার ইভিএমে ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এই ভোটার।

    সোমবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রানীমুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে তিনি সারাবাংলাকে তার অনুভূতি প্রকাশ করেন।
    বিজ্ঞাপন

    এদিন সকাল সাড়ে ৯টায় তিনি প্রথমবাবের মতো ইভিএমে ভোট দেন। তিনি বলেন, ‘ইভিএমে একজনের ভোট অন্যজন দিতে পারে না। আমি গত ১৪ বছরে কোনো ভোট দিতে পারিনি। ভোট দিতে গিয়ে শুনি আমার ভোট দেওয়া হয়েছে। কখনও ভোট দিতে পারিনি আমি।’

    মোশাররফ বলেন, ‘২০০৮ সালে ভোট দিতে পেরেছিলাম। এরপর আর ভোট দিতে পারিনি। প্রতিবারই কেন্দ্রে গেলে বলে দেওয়া হয়েছে, আপনার ভোট  হয়ে গেছে। কষ্ট করে আর ভোট দিতে হবে না।’
    বিজ্ঞাপন

    ‘এবার নিজের ভোট নিজ হাতে পছন্দের প্রার্থীকে দিতে পেরে অনেক খুশি লাগছে। ভালো লাগছে’ উল্লেখ করেন মোশাররফ।

    অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আল-আমিন সারাবাংলাকে বলেন, ‘ঘোড়াঘাট নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তবে ইভিএমে ভোট হওয়ার কারণে অনেকের হাতের আঙুলের ছাপ মিলছে না। ফলে ভোট দিতে একটু দেরি হচ্ছে।’


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ