ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • সিনহা হত্যা মামলার রায় ঘিরে নিরাপত্তা জোরদার

    সিনহা হত্যা মামলার রায় ঘিরে নিরাপত্তা জোরদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে আলোচিত কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজার দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

    আসামিদের আদালতে আনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

    সরেজমিন দেখা যায়, আদালত প্রাঙ্গণ ও বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোষাকে দায়িত্ব পালন করছেন। আদালতের প্রবেশমুখে কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আদালতের মূল ভবনের সামনে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছেন।  

    কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আসামিদের আদালতে আনার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। আদালতের নির্দেশ পেলে আসামিদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হবে। তবে কোন সময়ে আনা হবে, নির্দিষ্ট  করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, দুপুর দুইটার দিকে তাদের আনা হতে পারে।

    আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাসের আইনজীবী অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত বলেন, প্রদীপ কুমারসহ সব আসামিকে সকাল দশটার দিকে আদালতে আনার কথা থাকলেও আনা হয়নি। দুপুর দুইটার দিকে আদালতে আনা হতে পারে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ