ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • ওয়াসায় প্রবেশ বন্ধ,সব সেবা অনলাইনে

    ওয়াসায় প্রবেশ বন্ধ,সব সেবা অনলাইনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা ওয়াসার সব অফিস, দফতর ও জোন অর্ধেক কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি নিজেদের সব অফিসে বহিরাগতদের প্রবেশ স্থগিত করে অনলাইনে সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

    সোমবার ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। তিনি জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে ঢাকা ওয়াসায় কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্দেশনার মধ্যে রয়েছে, ঢাকা ওয়াসার সব অফিসে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্নের কার্ড দেখাতে হবে। বহিরাগত কেউ কোনো প্রয়োজনে ভেতরে প্রবেশ করতে পারবেন না। ঢাকা ওয়াসার যেকোনো কর্মস্থলে সভা, সমাবেশ ও জমায়েত স্থগিত করা হয়েছে।

    ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর আরও জানিয়েছেন, প্রযোজ্য ক্ষেত্র ব্যতীত ঢাকা ওয়াসার গ্রাহক সেবা অনলাইনের মাধ্যমে পরিচালনা করতে হবে। এছাড়া ঢাকা ওয়াসার দাফতরিক সভা অনলাইনে জুমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। যারা অফিসে থাকবেন তাদের আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে।

    গ্রাহক বা ঠিকাদাররা অফিসে না এসে ১৬১৬২ নম্বরে কল করে যোগাযোগ করতে পারবেন। ঢাকা ওয়াসার সব পাম্প হাউজে অপারেটর ব্যতীত বহিরাগতদের প্রবেশ রহিত করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ