ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আবাসিক হোটেলের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার

    আবাসিক হোটেলের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

    শুক্রবার রাতে শাসনগাছার ঝিনুক হোটেলের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার করে পুলিশ। 

    বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন। 

    ঝিনুক হোটেলে দায়িত্বরত দুলাল জানান, রাজমিস্ত্রি পরিচয়ে বৃহস্পতিবার রাত ১১টায় রুম ভাড়া নেন ওই ব্যক্তি। সেখানে তিনি তার নাম রাশেদ (২৩) উল্লেখ করেন। রাশেদ নিজেকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উত্তর বাড়েরা গ্রামে আব্দুল খলিলের ছেলে উল্লেখ করেছেন। হোটেলে প্রবেশের পর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়। তাই পুলিশকে খবর দেয়া হয়।

    উপ-পরিদর্শক মহিউদ্দিন জানান, এক ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কিছু- তা তদন্ত করে দেখা হবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ