ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বসলো মেট্রো রেলের শেষ স্প্যান

    বসলো মেট্রো রেলের শেষ স্প্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বপ্নের মেট্রো রেলের কাজ এগিয়ে যাচ্ছে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত অংশের সর্বশেষ স্প্যান বসেছে আজ। এর মাধ্যমে শেষ হলো মেট্রোরেলের প্রথম একটি অংশের স্প্যানের পুরোপুরি কাজ।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে পিয়ার-৫৮২ ও-৫৮৩ সংযোগকারী এই স্প্যান বসানো হয়।

    ঢাকায় মেট্রোরেল নির্মাণের দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

    সকালেই মেট্রোরেলের শেষ স্প্যানের দুই পাশে লাগানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর ক্রেনের মাধ্যমে আস্তে আস্তে ওপরে ওঠানো হয়।

    উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে উড়ালপথের ওপর রেললাইন বসানো হয়। ওই অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে উড়ালপথের স্প্যান বসানো শেষ হলো। এবার এই অংশে শুরু হবে রেললাইন বসানো, বিদ্যুৎ–ব্যবস্থাপনাসহ অন্যান্য কাজ।

    ২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। এ প্রকল্পের দৈর্ঘ্য হবে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত, ২০ দশমিক ১ কিলোমিটার। অর্থাৎ এ এলাকায় বসবাসকারী লাখো নগরবাসী মেট্রোরেল ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করতে পারবেন।

    এ প্রকল্পে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে ৬টি করে কার। ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগে ছুটবে যাত্রী নিয়ে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ