ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • রূপগঞ্জে দিনদুপুরে বাসে ছিনতাইকালে বরগুনার জাহাঙ্গীরসহ গ্রেফতার ৫

    রূপগঞ্জে দিনদুপুরে বাসে ছিনতাইকালে বরগুনার জাহাঙ্গীরসহ গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়।

    মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাড়সড়কের উপজেলার বিশ্বরোড গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- বড়গুনা জেলার আমতলী থানার পূর্ব ছোনাখালী এলাকার মৃত আযহার আকনের ছেলে জাহাঙ্গীর (৪৮), পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হোসনাবাদ এলাকার আলী হোসেন বেপারীর ছেলে জামান (৩৮), শরীয়তপুর জেলার নড়িয়া থানার সদর এলাকার নোয়াব আলী বেপারীর ছেলে রাসেল (৪৫), শরীয়তপুর জেলার সদর থানার চিকন্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মনির (৪৫) ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার শামচাদ এলাকার মৃত বাসেদ মিয়ার ছেলে মাসুম (৪৩)।

    রূপগঞ্জ থানার এসআই আব্দুল আল মারুফ জানান, দুপুর দেড়টার দিকে ঢাকার মিরপুর পাইকপাড়া এলাকার ব্যবসায়ী জলিল মিয়া বিশ্বরোড এলাকা থেকে বিসমিল্লাহ পরিবহণ নামের বাসে চিটাগাং রোড এলাকার উদ্দেশে রওনা হন। বাসে উঠার পরই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র জলিল মিয়াকে বাসের মধ্যে ঘিরে ধরে। একপর্যায়ে জলিল মিয়ার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় প্রতিবাদ করতে যাত্রীবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছিনতাইকারী চক্রটি। একপর্যায়ে পরিবহণ শ্রমিকদের সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাস থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

    তিনি বলেন, গ্রেফতারকৃতদের সঙ্গে থাকা ছিনতাইয়ের ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ