ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সাফারি পার্কে ২৪ দিনে ৯ জেব্রার মৃত্যু

    সাফারি পার্কে ২৪ দিনে ৯ জেব্রার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিভিন্ন বয়সের নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। গত ১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে জেব্রাগুলো মারা যায়।
     
    বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, গত ১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে বিভিন্ন বয়সের নয়টি জেব্রা মারা গেছে। তবে কী কারণে এমন ভাবে জেব্রাগুলোর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। 

    চিকিৎসকদের কেউ বলছে ব্যাকটেরিয়া, কেউ বলছে করোনা ভাইরাসে জেব্রাগুলোর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন রোগে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এভাবে জেব্রাগুলোর মৃত্যু চিন্তার কারণে বটে। এর আগে এ পার্কে এমন ভাবে জেব্রাসহ অন্য কোনো প্রাণীর মৃত্যু হয়নি।

     বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২০ থেকে ২৫টি জেব্রা রয়েছে। এভাবে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত করে দেখা হচ্ছে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ