ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রামপুরায় পাওয়ার হাউজে ভায়াবহ আগুন

    রামপুরায় পাওয়ার হাউজে ভায়াবহ আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর পশ্চিম রামপুরার উলন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

    সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
     
    তিনি বলেন, সকাল ৭টা ২০ মিনিটে উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। আরো বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

    এদিকে সাব স্টেশেনের পাশে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিল্ডিংয়ের ভেতর থেকেও প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

    আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

    এর আগে ২০২০ সালের ১১ এপ্রিল বিকেলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উলন গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সাব স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই রামপুরা, মহানগর ডিআইটি প্রজেক্ট, হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমারও বিস্ফোরিত হয়েছিল। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বেশ কয়েকঘণ্টা সময় লেগেছিল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ