ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • কুষ্টিয়ায় বিধান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    কুষ্টিয়ায় বিধান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় নিহত সাগর আহাম্মেদ বিধানের হত্যাকারীদের অবিলম্বে দ্রুতবিচার আইনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৩ জানুয়ারি ) সকালে কুষ্টিয়া শহরের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে দাদাপুর সড়কে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র ১৪  নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইয়ার আলি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ, কুষ্টিয়া শহর কৃষক লীগের আহ্বায়ক রাজু আহমেদ, শামীম আহমেদ সুখ চাঁদ, আশরাফ উদ্দিন, শহীদুল ইসলাম, ইউনুস আলী, শামিম আহম্মেদ, সদর উদ্দিন, আসাদুল ইসলাম, নিহত বিধানের পিতা আব্দুল গনি। 

    বক্তারা বিধান হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের দ্রুত বিচারে ফাঁসির দাবিতে কুষ্টিয়া পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করে। 

    বক্তারা বলেন, জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ হত্যার সাথে আরো যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, বিধান এই এলাকার সকলের কাছের ছোট ভাই কিংবা সন্তান। আমরা চাই না আর কারো সন্তানকে এভাবে অকালে জীবন দিতে হয়। বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে যারা এ ধরনের অপরাধ করেছে আমরা এলাকাবাসী তাদেরকে বয়কট করি, যেন কারো সন্তান এই ধরনের অপরাধ করার সাহস না পায়। 

    উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বিকেলে নিখোঁজের ১০দিন পর হাত-পা বাধা অবস্থায় বিধানের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রেমঘটিত কারণে সাগর আহমেদ বিধানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রেস ব্রিফিং-এ জানায় পুলিশ। বিধান জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ