ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পরীক্ষার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

    পরীক্ষার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা চালু রেখে আমাদেরকে সেশন জটের হাত থেকে বাঁচান। বয়স এমনিতেই বেড়ে যাচ্ছে, ইয়ার লসে আমাদের আরও ক্ষতি হবে। এছাড়া বাণিজ্যমেলা চলতে পারলে আমাদের পরীক্ষা কেন নেওয়া হবে না।

    রোববার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষার্থীরা।

    তারা বলেন, করোনার অজুহাতে বারবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখনই কোন পরীক্ষা চলমান থাকে ঠিক তখনই করোনার অজুহাতে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। সরকার অন্তত আমাদের চলমান পরীক্ষা নিয়ে ভাবতে পারেন।

    মানববন্ধনে আসা নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাহিয়ান বিন নিরব বলেন, আমাদের আর মাত্র ৩টা পরীক্ষা বাকি। ২০২০ সালে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন ২০২২ চলে। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। এবারও যখন পরীক্ষা শেষের পথে, ঠিক সে সময় আমাদের চলমান পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আমরা চাই আমাদের চলমান পরীক্ষা চলুক।অনলাইন, অফলাইন যেভাবেই হোক পরীক্ষা চলমান রাখুক এটাই আমাদের দাবি।

    এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত শুক্রবার (২১ জানুয়ারি) দুই সপ্তাহের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সেই সাথে বিশ্ববিদ্যালয়গুলোকে একই পদক্ষেপ নিতে বলা হয়েছে।

    এরপরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয়।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ