ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বাড্ডায় সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বাড্ডায় সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

    রাজধানীর বাড্ডা লিঙ্ক রোড এলাকার একটি বাসা থেকে সৌরভ মাহমুদ নুর নামের এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শনিবার বিকেল ৫টার দিকে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার করেন তার সহকর্মী ও আশপাশের ফ্ল্যাটের লোকজন।

    উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সৌরভ মাহমুদু নুরকে মৃত ঘোষণা করেন। তার বয়স ২২ বছর।

    সৌরভ নিউজ২৪বিডি ডটনেট নামের একটি অনলাইন নিউজপোর্টালে সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

    নিহতের সহকর্মী সৈকত আমিন বলেন, ‘আমরা দুজন বাড্ডা লিংক রোডের ৬৬৩ নম্বর বাসায় সাবলেট থাকি। সৌরভকে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের ফ্ল্যাটের লোজদের নিয়ে দরজা ভেঙে ভেতরে যাই। সে সময় ফ্যানের সঙ্গে মাফলার প্যাঁচানো অবস্থায় তাকে দেখতে পেয়ে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই।’

    নিহতের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কালিঝুলি গ্রামে। তার বাবা মোহাম্মদ শাহজাহান মাহমুদ।

    সৌরভ বাড্ডা লিঙ্ক রোডের ওই বাসায় ভাড়া থাকতেন।

    ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ