ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ১৪ হাজার কোটি টাকার নতুন নোট ঈদবাজারে

    ১৪ হাজার কোটি টাকার নতুন নোট ঈদবাজারে
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে নতুন টাকা সরবরাহ করতে বাংলাদেশ ব্যাংক ব্যাপক প্রস্তুতি রাখে। তবে করোনা ভাইরাসের কারণে এ বছর প্রস্তুতি বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোতে সাধারণ লেনদেন এবং এটিএম বুথের মাধ্যমে নতুন টাকার নোট বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে এ টাকা সংগ্রহ করতে পারছে। এরই মধ্যে ৪ হাজার কোটি টাকা বিতরণ করেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

    গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সারা বছর বাজারে নোট সরবরাহ করে। তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকে। সেই বিবেচনায় ঈদ উপলক্ষ্যে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।

    নতুন নোটের মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার। গেল বছর ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, সারা বছর ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার সমপরিমাণ বিভিন্ন মূল্যমানের নোট প্রয়োজন হয়। এর ৭০ থেকে ৮০ শতাংশ প্রয়োজন হয় দুই ঈদে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ