ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে
  • খেলা দেখার সময় ভ্যানচালককে কুপিয়ে খুন

     খেলা দেখার সময় ভ্যানচালককে কুপিয়ে খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক ভ্যানচালককে কুপিয়ে খুন করেছেন দুর্বৃত্তরা। রোববার (২৩ জানুয়ারি) সকালে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২২ জানুয়ারি) রাতে হোচলা গ্রামে নিজ বাড়ির পাশে কুপিয়ে ফেলে রেখে যায় হত্যাকারীরা। পরে মধুর ডাক-চিৎকার টের পেয়ে স্ত্রী তৃপ্তি বাগচী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    নিহত ব্যক্তি হোচলা গ্রামের মুকুন্দ বাগচীর ছেলে মধু বাগচী (৩৮)।

    নিহত ব্যক্তির স্ত্রী তৃপ্তি বাগচী বলেন, ভ্যান চালিয়ে শনিবার (২২ জানুয়ারি) বিকেলে বাড়িতে আসে সে। পরে ফকিরহাট উপজেলা সদরের আট্টাকা স্কুল মাঠে খেলা দেখতে যায়। এ সময় রাত ৭টার পরপর হঠাৎ করে বাড়ির পাশে তার আর্তচিৎকার শুনি। দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার (২৩ জানুয়ারি) সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ