ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • এখনও জ্বলছে সুন্দরবনের আগুন!

    এখনও জ্বলছে সুন্দরবনের আগুন!
    সুন্দরবনে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ ঘণ্টা পার হলেও সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে আজ মঙ্গলবার (০৪ মে) সকালে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

    বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক গোলাম সরোয়ার জানান, সুন্দরবনের দাসের ভারানী এলাকায় যে গহীন বনে আগুন লেগেছে তার কাছাকাছি পানির কোনো উৎস না থাকায় ৪-৫ কিলোমিটার দূরে পাইপ খাটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু এলাকায় আগুন ও ধোয়ার কুন্ডলি রয়েছে।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার জন্য আমাদের শতাধিক স্টাফ ও কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছেন। ফায়ার সার্ভিসও চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে।

    এর আগে সোমবার (৩ মে) সন্ধ্যা ৭টায় দিনের আলো ফুরিয়ে গেলে অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত অন্তত ২ একর বন জুড়ে আগুন জ্বলছিল বলে জানিয়েছে বন বিভাগ


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ