ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • শাবিপ্রবিতে অনশনে অসুস্থ ১৬ শিক্ষার্থী হাসপাতালে

     শাবিপ্রবিতে অনশনে অসুস্থ ১৬ শিক্ষার্থী হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

    বাকি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনেকটা দুর্বল হওয়ায় প্রায় সবাইকেই স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে।

    আন্দোলনরত শিক্ষার্থী তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    শনিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

    গত বুধবার অনশনে বসলেও বাবার অসুস্থতাজনিত কারণে পরদিন একজন বাসায় চলে গেছেন। শনিবার সকাল পর্যন্ত বাকি ২৩ জনের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ৩ জনকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ৩ জনকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    উপাচার্যের পদত্যাগের দাবিতে গত বুধবার বিকেল থেকে ২৪ জন শিক্ষার্থী বসেছেন আমরণ অনশনে। তাদের দাবি, উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ