ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • মোংলায় বিজ্ঞান অলিম্পিয়ড'র উদ্বোধন করলেন সিটি মেয়র

    মোংলায় বিজ্ঞান অলিম্পিয়ড'র উদ্বোধন করলেন সিটি মেয়র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যারা দেশের অবকাঠামো উন্নয়ন করছে, সেটাও বিজ্ঞানের অবদান। ইঞ্জিনিয়ার যদি ভাল না হয় তবে দেশের অবকাঠামো ভাল থাকেনা, তাই পৃথিবীতে উন্নয়নের সবচেয়ে বেশী অবদান বিজ্ঞানের। আমরা বিজ্ঞানকে কোন অবস্থাতেই অবহেলা করতে পারিনা শিক্ষাক্ষেত্রে। আমরা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে পৃথিবীতে পরিচয় দিতে চাই। সেই কাজ করতে হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্র/ছাত্রীরা বিজ্ঞানের উপরে জ্ঞান অর্জন করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারবো।

    শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় মোংলা দ্বিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ে "বাংলাদেশ বিজ্ঞান একাডেমির" উদ্দ্যোগে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক তার বক্তব্যে একথা বলেন।

    অনুষ্ঠানে দ্বিগরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন'র সভাপতিত্ব এসময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তালুকদার,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেনসহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় উপমন্ত্রীসহ অন্যান্য বক্তারা ছাত্র/ছাত্রীদের উদ্দোশ্যে করে বলেন,তোমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করছো,তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যত।তাই দেশ সম্পর্কে জানতে হলে বিজ্ঞানের উপর ভালভাবে লেখাপড়া করতে হবে।দেশে বিজ্ঞান ও সভ্যতা একে অপরের সাথে সম্পৃক্ত, বিজ্ঞান না আসলে কখনও সভ্যতা আসতো না।তাই প্রধানমন্ত্রী আইসিটি সেক্টর না আনলে বিজ্ঞানে অনেকটাই পিছিয়ে থাকতো এদেশ।
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ