ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সেতুর পিলারে মোটরসাইকেলের ধাক্কা, ২ শিক্ষার্থী নিহত

    সেতুর পিলারে মোটরসাইকেলের ধাক্কা, ২ শিক্ষার্থী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যায়। রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুর উত্তরপাড়ে ঘটনাটি ঘটে।

    নিহত দুই শিক্ষার্থী হলো সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) ও একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। তারা দু’জনই জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

    পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ সেতুর দক্ষিণপাড় থেকে উত্তরপাড়ে যাচ্ছিল জনি ও নাঈম। এ সময় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় তারা। এতে মোটরসাইকেলের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়।

    পরে স্থানীয়রা শিক্ষার্থীদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জনি ফরাজী মারা যায়। পরে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। শিক্ষার্থীদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলা মিঞা বলেন, রাতে অতিরিক্ত স্পিডে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনা ঘটেছে। পরিবার তাদের মৃতদেহ নিয়ে গেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ