ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ৭ কর্মকর্তাকে বদলি

    অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ৭ কর্মকর্তাকে বদলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ছয় জন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এক জনসহ মোট ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পুলিশ সদর দফতর থেকে এই সাত কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ করা হয়।

    প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা সদরের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজকে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলামকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নেত্রকোনা সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইনকে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, শরীয়তপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওনকে মুন্সীগঞ্জের শ্রীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে বগুড়া চতুর্থ এপিবিএনে এবং পুলিশ সদর দফতরের (টিআর পদে) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুল ইসলাম ফকিরকে ময়মনসিংহের কোতয়ালি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

    দ্বিতীয় প্রজ্ঞাপনে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবীকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে) হিসেবে বদলি করা হয়েছে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ