ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ 

    মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও চাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় । 

    সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ , বিশিষ্ট বামপন্থী নেতা বীরেন বিশ্বাস । 

    নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে । প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৫২ টাকা,  মোটা দানার মসুর ডাল ৯৫ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা । এভাবে প্রতিটি খাদ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। এর আগে নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে; ডিজেল লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয় । সাথে সাথে পরিবহন মালিকেরা পরিবহণ ধর্মঘট করে জনগণকে জিম্মি করে বাস ভাড়া ২৭% বাড়িয়ে নেয়। এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে কিন্তু আমাদের দেশে দাম সমন্বয় করা হচ্ছে না। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে। এমনিতেই সমস্ত দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের নাভিশ্বাস উঠেছে আবার এই গ্যাসের দাম বৃদ্ধির অপচেষ্টা!  করোনায় নতুন করে তিন কোটি ৪২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। এ অবস্থায় অবিলম্বে শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবি জানান নেতৃবৃন্দ । এছাড়া সিন্ডিকেট করে যেসব অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তাদের অবিলম্বে গ্রেফতার ও বিচার করার দাবি জানান নেতৃবৃন্দ । 


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ