ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • মাকে খুনের দায় স্বীকার করলো ছেলে

    মাকে খুনের দায় স্বীকার করলো ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর যাত্রাবাড়ীতে মা পারভিন আক্তারকে (৪৫) হত‌্যার ঘটনায় দায়ের করা মামলায় ছেলে মো. সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ জবানবন্দি গ্রহণ করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সোমবার (৩ মে) আসামি সজিবকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ায় সম্মতি হলে তা রেকর্ড করার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

    জানা যায়, শনিবার (১ মে) রাতে র‌্যাব-১০ এর একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন আড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেফতার করে। সে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার পলাতক আসামি।

    গত ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে মা পারভিন আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজিব তার মায়ের মুখে ইট দিয়ে আঘাত করে। এতে পারভিন আক্তার গুরুতর আহত হন। এই অবস্থায় তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ