ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • মোংলায় সুপেয় পানি ও জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন

    মোংলায় সুপেয় পানি ও জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু ন্যায্যতা ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে ১৯ জানুয়ারি বুধবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ের অধিবাসীদের অংশগ্রহণে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, পশুর রিভার ওয়াটারকিপার, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানী’র সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বুধবার বেলা ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার এবং বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য মো. নূর আলম শেখ।

    সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা আন্দোলনের নেত্রী পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক নেতা আব্দুর রশিদ হাওলাদার, বাপা নেতা নদীকর্মী হাসিব সরদার, বাদাবন সংঘের রাকেশ সানা, সুন্দরবন রক্ষা আন্দোলনের নেত্রী চন্দ্রিকা মন্ডল, শিউলি স্বর্ণকার, স্বপ্না খান প্রমূখ।

    বক্তারা বলেন, “আমাদের চারপাশে পানি থৈ থৈ করলেও খাবার পানি নেই। নিরাপদ পানির গভীর সংকটে আমরা নিমর্জ্জিত। নিরাপদ পানির অভাবে নদীর এবং পুকুরের লবণাক্ত পানি পান করে পশুর নদীর পাড়ের মানুষেরা নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত। বিশেষ করে নারীরা সুপেয় পানির অভাবে নানাবিধ শারিরীক সমস্যায় ভুগছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ফলে লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙ্গন, কৃষিসহ সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে। বক্তারা জীবাশ্ম জালানি থেকে বাংলাদেশসহ বিশ্ব বাসীকে সরে এসে নবায়িত জালানী শক্তি গ্রহণের আহ্বান জানান। বক্তারা জলবায়ু ক্ষতিগ্রস্থ অঞ্চল হিসেবে বাংলাদেশের জন্য বিশ্ব বাসীর কাছে ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার জোর দাবী জানান।”


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ