ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আসামিই চালাচ্ছিলেন নারায়ণগঞ্জ পুলিশের সেই গাড়ি

    আসামিই চালাচ্ছিলেন নারায়ণগঞ্জ পুলিশের সেই গাড়ি
    পুকুর থেকে উদ্ধার করা হয় পুলিশের গাড়িটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসামি দিয়ে গাড়ি চালানোয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান।

    তিনি জানান, আসামিকে দিয়ে গাড়ি চালানোয় তিনি কৌশলে খাদে ফেলে নিজে পালিয়ে যান। এতে দুই এসআইয়ের মৃত্যু হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা পানিতে পড়ে যাওয়ায় কিছুটা গলে গেছে। বাকিগুলো উদ্ধার করা হয়েছে।

    এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌরসভার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম। তারা সোনারগাঁ থানায় কর্মরত ছিলেন।

    পুলিশের একাধিক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজায় অভিযান চালায় পুলিশ। পরে সন্দেজনক একটি গাড়ি থামাতে সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুরে পুলিশের আরেকটি টিম ৪২ হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারের পর আসামিকে নিয়ে তারা সরাসরি জেলা পুলিশ সুপার কার্যালয়ে রওনা দেন। এ সময় আসামিই গাড়ি চালান। এসপি অফিসে সংবাদ সম্মেলনের পর আসামিকে নিয়ে থানার রওনা দেন পুলিশের তিন সদস্য। তিনজনের কেউই গাড়ি চালাতে পারেন না ফলে আসামিকে দিয়েই গাড়ি চালানো হয়।

    গাড়ি চালিয়ে আসামি সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় পৌঁছালে তিনি কৌশলে লাফিয়ে পড়ে গাড়িটি খাদে ফেলে দেন। এতে দুই এসআই মারা যান ও এএসআই গুরুতর আহত হন। এসময় আসামি পালিয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ