ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ‘নোবেল নেশাগ্রস্ত, শিমুর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো’

    ‘নোবেল নেশাগ্রস্ত, শিমুর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো’
    স্বামীর সঙ্গে অভিনেত্রী শিমু। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমু ‘নিখোঁজের’ পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।  পুলিশ ধারণা করছে শিমুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শিমুর পরিবার এ হত্যাকাণ্ডের তীর তার স্বামী সাখাওয়াত আলী নোবেলের দিকে ছুড়ছে।  তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

    শিমুর বড় ভাই শহীদুল ইসলাম খোকনের অভিযোগ, শিমুর সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন নোবেল।  তিনি মাদকাসক্ত ছিলেন।
    ‘আমার ভগ্নিপতি অ্যাডিক্টেড। ... প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো’-যোগ করেন শহীদুল।

    শহীদুলের অভিযোগ, এ ঘটনায় আটক নোবেলের গাড়িতে রক্ত পাওয়া গেছে। তিনি বলেন, তার (নোবেল) গাড়ির ভেতর রক্ত দেখেছি।  সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তিনি বাসায় ছিলেন না; সেই সময়ের মধ্যে তিনি লাশ গাড়িতে করে নিয়ে ফেলে দিয়েছেন।
     
    শহীদুল অভিযোগ করে আরও বলেন, নোবেল তাকে নৃশংসভাবে খুন করেছেন।  আমার বোন যে কাপড় পরেছিল, সেটি পরে কোনো দিন সে বের হয় নাই। তাকে খুন করে ফেলে রাখা হয়েছে।

    আটকের আগে রোববার দিবাগত রাতে নোবেল রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) করেন। যেখানে শিমুকে ‘নিখোঁজ’ বলে উল্লেখ করা হয়েছে।

    নোবেল জিডিতে উল্লেখ করেন, শিমু রোববার সকালে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হন।  এর পর আর বাসায় ফেরেননি।  সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    এ তথ্য নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র।  তিনি মঙ্গলবার সকালে টেলিফোনে গনমাধ্যমকে বলেন, অভিনেত্রী শিমু নিখোঁজ রয়েছেন, এ মর্মে থানায় জিডি করেছেন তার স্বামী।

    পরে সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে বস্তাবন্দি এক নারীর লাশ পাওয়া যায়। রাতে মর্গে গিয়ে সেটি শিমুর লাশ হিসেবে শনাক্ত করেন ভাই শহীদুল।

    এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। কলাবাগান থানায় মামলা হবে, না কেরানীগঞ্জে— সে নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

    কেরানীগঞ্জের ওসি মো. আবু সালাম মিয়া মঙ্গলবার সকালে বলেন, শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী ও গাড়িচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— এটি একটি হত্যাকাণ্ড।  এ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের গ্রেফতার দেখানো হবে।

    এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান ওসি আবু সালাম। মামলার প্রস্তুতি চলছে।  

    প্রসঙ্গত, কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে ১৯৯৮ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে শিমুর। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ আরও বেশ কিছু পরিচালকের প্রায় ২৫টি সিনেমায় পার্শ্বচরিত্রে দেখা যায় তাকে। শাকিব খান, অমিত হাসানসহ কয়েকজন তারকার সঙ্গেও কাজ করেছেন শিমু।
    শিমু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগী সদস্য ছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি টিভি নাটকে অভিনয় এবং প্রযোজনায়ও করেছেন।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ