ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • প্রশিক্ষণে এসে করোনায় আক্রান্ত ২২ বিচারক

    প্রশিক্ষণে এসে করোনায় আক্রান্ত ২২ বিচারক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে আসা ৭০ জন বিচারকের মধ্যে ২২ বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই আইসোলেশনে আছেন।

    সোমবার (১৭ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক (যুগ্ম জেলা জজ) আবু হাসান খায়রুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ইনস্টিটিউটে দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে আসেন ৭০ জন বিচারক। ৯ জানুয়ারি শুরু হয় ২ মাসের প্রশিক্ষণ। করোনার উপসর্গ দেখা দিলে ১৫ জানুয়ারি পাঁচজন বিচারকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজিটিভ আসে। বাকি বিচারকদের পরের দিন করোনা পরীক্ষা করা হয়, তাঁদের মধ্যে ১৭ জনের ফলাফল পজিটিভ আসে। এ অবস্থায় ১৬ জানুয়ারি দুই মাসের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

    বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, করোনায় আক্রান্ত বিচারকরা চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। ইনস্টিটিউটে আইসোলশনে আছেন তাঁরা। প্রশিক্ষণ নিতে আসা অপর বিচারকরা ইনস্টিটিউট ছেড়ে গেছেন।

    তাঁরা সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারিক কর্মকর্তা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ