ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত

    নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ, এরপর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগসহ এর সব ইউনিটের পর এবার মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
    সোমবার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আজম খসরু স্বাক্ষরিত চিঠিতে কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়। এ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩টি ইউনিটের ৪টি কমিটি বিলুপ্ত করা হয়েছে।

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ না করার অভিযোগে এসব কমিটি একের পর এক বিলুপ্ত করা হচ্ছে বলে জানা গেছে। তবে কমিটি বিলুপ্তির চিঠিতে ভোটে ভূমিকা বিষয়ে কোনো কথা উল্লেখ নেই।

    নির্বাচনে প্রচার শুরুর পর গত ৯ জানুয়ারি সর্বপ্রথম মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়। চিঠিতে কমিটি মেয়াদোত্তীর্ণ বলে উল্লেখ করা হয়। এরপর সিটি নির্বাচনে ভোট গ্রহণের দিন রোববার বিলুপ্ত করে দেওয়া হয় স্বেচ্ছাসেবক লীগ জেলা ও মহানগর কমিটিসহ সব থানা ও ওয়ার্ড কমিটি।  এর একদিন পর সোমবার বিলুপ্ত করা হলো মহানগর শ্রমিক লীগের কমিটি।

    এদিকে এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও দেখা গেছে ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ