ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • নিজেই ছিলেন না কর্মস্থলে, অধিনস্তদের দিলেন নোটিশ!

    নিজেই ছিলেন না কর্মস্থলে, অধিনস্তদের দিলেন নোটিশ!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী নিজে স্টেশনে না থেকেও ১৫ চিকিৎসক ও কর্মচারীকে কর্মস্থলে বিলম্বে উপস্থিতির ব্যাখ্যা চেয়ে  নোটিশ দিয়েছেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, গণ শনিবার (১৫ জানুয়ারি) ওই কর্মকর্তার স্বাক্ষর করা পৃথক নোটিশের মাধ্যমে ১৫ চিকিৎসক ও কর্মচারীকে ওই চিঠি দেওয়া হয়। এর মধ্যে ২ জন চিকিৎসকসহ ১৩ জন বিভিন্ন পদের কর্মচারী রয়েছেন। এতে তাদের কাছে কর্মস্থলে বিলম্বে উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

    নোটিশ প্রাপ্ত দুই চিকিৎসক হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. প্রীতিশ কুমার বিশ্বাস ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ ওঝা। এর মধ্যে ডা. শুভ ওঝা ওই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের প্রধান অফিস সহকারী মো. আসলাম মিয়া ওই নোটিশ সরবরাহ করেন বলে ভুক্তভোগীরা জানান। তবে, মো. আসলাম মিয়া জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারীর মুঠোফোনের নির্দেশে তিনি ওই নোটিশ দিয়েছেন।

    এদিকে চিকিৎসক ও কর্মচারীরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী গণ মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত নাজিরপুরেই ছিলেন না।

    জেলা সিভিল সার্জন ডাক্তার মো. হাসানাত ইউসুফ জকি জানান, ডা. ফজলেবারী ছুটি নিয়েছেন। তবে কোনো চিকিৎসক বা কর্মচারীকে  কোন ধরনের নোটিশ দিলে তার তথ্য আমার কাছে দেওয়ার কথা। আমি অফিসে না থাকার কারণে এ বিষয়ে কিছু জানি না।

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারীকে ফোন দিলে তিনি এ বিষয়ে কোন কথা না বলেই লাইন কেটে দেন।

    উল্লেখ্য, সম্প্রতি ডা. ফজলে বারীর নামে বিভিন্ন পত্রিকায় ছাগল চুরির করে ভুড়িভোজের সংবাদ প্রকাশ হয়। পরে এ ঘটনায় মামলা করেন ওই ছাগলের মালিক।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ