ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • এ জয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলমের মেয়ের জয় : আইভী

    এ জয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলমের মেয়ের জয় : আইভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রায় ৬৯ হাজার ভোটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

    নির্বাচনের ফলাফল নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইভী সাংবাদিকদের বলেন, ‘এ জয়ে আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ জয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের মেয়ের জয়।’

    রোববার (১৬ জানুয়ারি) নগরীর দেওভোগের নিজ বাড়িতে এসব কথা বলেন তিনি।

    সেলিনা হায়াৎ আইভী নির্বাচনে জয়লাভের পর চাচার (তৈমূর) সঙ্গে দেখা করতে যাবেন। তার পরামর্শ অনুযায়ী সিটি করপোরেশনের বেশকিছু কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান।

    সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। অপরদিকে, তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। তাদের ব্যবধান ৬৯ হাজার ১০২ ভোট।

    এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ