ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নেত্রকোণায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

    নেত্রকোণায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ১৬ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, নেত্রকোণা জেলার জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম এর নেতৃত্বে নেত্রকোণা জেলার সদর উপজেলার ছোট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে আমদানিকারকের সীলবিহীন প্রসাধনী বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সকলকে সতর্ক করা হয়। পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয়।

    নেত্রকোণা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
     
    এর আগে ১১ জানুয়ারি ২০২২ইং কলমাকান্দায় পিসিবি ব্রিক্সকে ইটের পরিমাপে কারচুপি করায়- ৩০০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং মূল্য ও মেয়াদবিহীন পণ্য বিক্রি  করায় আরও ৩টি প্রতিষ্ঠানকে ৩০০০০ টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ