ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আইভীর বাড়ির সামনে বিজয় উল্লাস

    আইভীর বাড়ির সামনে বিজয় উল্লাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ভোটে এগিয়ে আছেন। ১৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩৪টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। সেখানে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৫ হাজার ৪৬৫ ভোট।

    ভোটে সেলিনা হায়াৎ আইভী এগিয়ে থাকায় ইতোমধ্যে তার বাসার সামনে আনন্দ উল্লাস করছেন সমর্থকরা। নৌকার প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার চেয়ে প্রায় ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

    বেসরকারিভাবে প্রাপ্ত ফলে আইভীর বাসার সামনে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। মাইকে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করা মাত্রই তারা উল্লাস করছেন। ‘বনের হাতি, বনে গেছে, আইভী আপা জিতে গেছে’ স্লোগান দিচ্ছেন তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ