ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নির্বাচন পরবর্তী সহিংসতা

    মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীর ওপর হামলার ঘটনায় মামলা: গ্রেফতার ২

    মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীর ওপর হামলার ঘটনায় মামলা: গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য সমাপ্ত ৫ম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়ায় দুই সন্তানের জননী কাজল বেগম এর ওপর হামলা এবং গোয়াল ও রান্নাঘর ভাংচুরের ঘটনায় শনিবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। হামলার শিকার কাজল বেগম বাদী হয়ে ১৩ জন এজাহার নামীয় ও ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেন। কাজল বেগম বড়মাছুয়ার ঠুটাখালী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। এঘটনায় থানা পুলিশ হামলাকারী পিতা ইয়াকুব ও পুত্র জাকারিয়া প্যাদাকে গ্রেফতার করেছে।

    আহত কাজল বেগমের স্বামী শহিদুল ইসলাম জানান, বড়মাছুয়া ইউপি নির্বচানে নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা আক্তার মনির পক্ষে কাজ করি। এতে বিজয়ী বিদ্রোহী প্রার্থী নাসির হাওলাদারের সমর্থক একই এলাকার ইয়াকুব ও তার দুই ছেলে জাকারিয়া ও ঈসাসহ ১০/১৫ জনের একটি দল ক্ষুব্দ হয়ে শনিবার সকালে আমার গোয়াল ও রান্নাঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় আমার স্ত্রী কাজল বেগম বাঁধা দিলে প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

    এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ