ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

    শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

    শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, ছাত্রলীগের হামলা নয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের দুই গ্রুপে বিশৃঙ্খলা হয়েছে।

    জানা গেছে, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে গত বৃহস্পতিবার গভীর রাত থেকে আন্দোলনে নেমেছেন ওই হলের ছাত্রীরা। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে প্রভোস্টের রুমে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন তারা।

    এদিকে তাদের দাবি মানা না হলে আজ শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা ছিল। সে লক্ষ্যে আজ সন্ধ্যায় বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর বলেন, ছাত্রলীগের হামলার কোনো ঘটনা আসলে ঘটেনি। আন্দোলনরত শিক্ষার্থীদেরই দুই গ্রুপে বিশৃঙ্খলা তৈরি করেছে। আমরা তাদের দাবি পূরণের আশ্বাস প্রদান করেছি এবং এ স্থান থেকে চলে যেতে বলেছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ