ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • তৈমূরের প্রধান নির্বাচনি এজেন্টের বাসায় পুলিশের তল্লাশি

    তৈমূরের প্রধান নির্বাচনি এজেন্টের বাসায় পুলিশের তল্লাশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনি এজেন্ট এটিএম কামালের বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ উঠেছে।

    শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের কাছে এটিএম কামাল এই দাবি করেন। তবে এ সময় বাসায় ছিলেন না তিনি।

    এটিএম কামালের ছেলে নাহিন মুজতবা বলেন, আজ শনিবার বিকেলে আমাদের বাসার নিচতলায় স্থাপন করা নির্বাচনি ক্যাম্পে এসেছিল ডিবি ও পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য। তারা এসে আমার বাবার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে পরে চলে গেছে। বাসার সবাই এখন আতঙ্কিত।

    এটিএম কামাল বলেন, একটু আগে সংবাদ পেয়েছি আমার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। নির্বাচনের আগের দিন এভাবে তল্লাশি চালানো নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে অন্তরায়। এর আগেও আমাদের একাধিক নেতা-কর্মী ও সমর্থকদের আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার আমার বাড়িতেও তল্লাশি চালিয়ে হয়রানি করা হচ্ছে।’

    এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হাওলাদার বলেন, এমন কোনো খবর আমাদের জানা নেই। আমাদের থানা থেকে এমন কোনো নির্দেশনা সদস্যদের দেওয়া হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ