ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • কোনো বিশৃঙ্খলা নারায়ণগঞ্জে হতে পারবে না : নানক

    কোনো বিশৃঙ্খলা নারায়ণগঞ্জে হতে পারবে না : নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ডা. সেলিনা হায়াৎ আইভীকে নেত্রী মনোনয়ন দিয়েছেন। বোর্ডে বসেই নেত্রী বললেন এখানে কোনো আলোচনা হবে না। সেলিনা হায়াৎ আইভী আমার প্রার্থী। সে আইভীকে নিয়ে আপনাদের মাঝে এসেছি আমরা। আইভী হঠাৎ করে আপনাদের মাঝে আসেনি। অগ্নিপরীক্ষায় পরীক্ষিত এ সেলিনা হায়াৎ আইভী। এই নারায়ণগঞ্জে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আমাদের আইভী। সেই আইভীর আজকের পথসভায় আমি যদি ঢাকা থেকে না আসতাম আমি বিশ্বাস করতে পারতাম না। আমি তো এ মাথা থেকে ও মাথা দেখতেই পারছি না।

    আজ শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় নৌকার পক্ষে এক পথসভায় তিনি এ কথা বলেন। আগামী ১৬ তারিখ নির্বাচনকে সামনে রেখে আজকের এ পথসভা অনুষ্ঠিত হয়।

    জাহাঙ্গীর কবির নানক বলেন, এ নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আপনারা আইভীকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী আপনাদের কাছে তার সালাম পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, আমার পক্ষ থেকে যদি সেলিনা হায়াৎ আইভী নির্বাচিত হয় তাহলে নারায়ণগঞ্জের উন্নয়নের সব দায়িত্ব আমি নেব। আমি আপনাদের সবাইকে রোববার ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

    তিনি বলেন, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। কোনো বিশৃঙ্খলা নারায়ণগঞ্জে হতে পারবে না। নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীদের উঁকি আমরা মানবো না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ