ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন

    পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরকীয়ার জেরে ঢাকার মোহাম্মদপুরে গভীর রাতে স্বামী মো. শাহিন খান (৩৫) নামের এক যুবকের গোপনাঙ্গ কর্তন করেছেন তার স্ত্রী সোনিয়া বেগম (২৬)।

    শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত ভোর চারটায় শাহিনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঘটনার পর সোনিয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

    মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরকার বলেন, রাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ এন্টিকাটার দিয়ে কর্তন করেন স্ত্রী। পরে আশপাশের লোকজন উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে। এখন তার চিকিৎসা চলছে।

    আহতের বোন রেশমা আক্তার মোহাম্মদপুর থানায় মামলা করলে আহতের স্ত্রী সোনিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

    আব্দুর রশিদ সরকার আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি শাহিন দীর্ঘদিন বিদেশে থাকার পর এক বছর আগে দেশে আসেন। দেশে আসার পর তিনি এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর বিষয়টি তার স্ত্রী জানতে পেরে গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেন। স্বামী-স্ত্রী দুজনই গার্মেন্টসে চাকরি করেন। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। শাহিনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার লক্ষ্মীপুর গ্রামে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ