ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দেড় লাখ টাকার মাছ উঠে এলো জালে

    দেড় লাখ টাকার মাছ উঠে এলো জালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেট : ওসমানীনগরে মাছের মেলায় এক বাঘাড় মাছের দাম চাওয়া হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।  বৃহস্পতিবার রাতে উপজেলার গোয়ালাবাজারে এ মাছটি বিক্রির জন্য তোলা হয়।

    জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের পৌষ সংক্রান্তি উপলক্ষে বৃহস্পতিবার সিলেটে অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র গোয়ালাবাজারে বসে বিরাট মাছের মেলা।  বাজারের সবচেয়ে বড় মাছ ব্যবসায়ী আনু মিয়ার দোকানে রুই, কাতলা, চিতল, বোয়াল, গ্রাসকার্প, কালিবাউস, আইড় মাছসহ নানা প্রজাতির বড় বড় মাছের সঙ্গে ৪১ কেজি ওজনের একটি বাঘাড় মাছও বিক্রির জন্য তোলা হয়।  মাছ ব্যবসায়ী আনু মিয়া বাঘাড় মাছের দাম চান ১ লাখ ৫০ হাজার টাকা।

    এটি বাজারের একমাত্র বড় মাছ হওয়ায় বাঘাড়টি এক নজর দেখতে গভীর রাত পর্যন্ত আনু মিয়ার দোকানে প্রবাসী থেকে শুরু করে নানা বয়সি ও পেশার মানুষ ভিড় জমান।  স্থানীয় এক প্রবাসী বাঘাড়টির দাম করেন ৩৬ হাজার টাকা আর চাতলপাড় দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই বাঘাড় মাছের দাম করেন ২০ হাজার টাকা।

    বাঘাড় মাছের মালিক আনু মিয়া জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় বাঘাড় মাছসহ বেশ কয়েক লক্ষ টাকার মাছ তুলেছি দোকানে।  বাঘাড়ের দাম ১ লাখ ৫০ হাজার টাকা হেকেছিলাম কিন্তু সর্বোচ্চ দাম উঠেছে ৩৫ হাজার টাকা।  কেনা দাম না হওয়ায় মাছটি বিক্রি করিনি। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ