ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • করোনার নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন

    করোনার নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েক বছর ধরে বিশ্বব্যাপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। বিজ্ঞানীরা করোনাভাইরাস রোধে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিয়েছে।

    শুক্রবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে।

    ডব্লিউএইচও এক বিবৃতিতে বলছে, করোনায় সংক্রমিত গুরুতর রোগীদের ক্ষেত্রে কর্টিকস্টারয়েডস ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের বারিসিটিনিব মেডিসিন প্রয়োগ করা যাবে। এতে রোগীর ভেন্টিলেশনে যাওয়ার ঝুঁকি কমবে।

    প্রথম পদ্ধতিতে গুরুতর কোভিড রোগীদের চিকিৎসার জন্য কর্টিকোস্টেরয়েডের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ ব্যারিসিটিনিব ব্যবহারের কথা বলা হয়েছে। ডব্লিউএইচও'র বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এ ক্ষেত্রে রোগীর ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কমার সম্ভাবনা রয়েছে।

    দ্বিতীয়টি, সট্রোভিম্যাব নামে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা। ডায়াবেটিস বা ইমিউনো ডেফিসিয়েন্সির মতো রোগীর করোনার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হতে পারে।

    নির্দেশিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব করোনা রোগী হাসপাতালে ভর্তি করার আশঙ্কা বেশি তাদের ক্ষেত্রে সট্রোভিম্যাব ব্যবহারের করা যেতে পারে। আর যাদের হাসপাতালে ভর্তির আশঙ্কা নেই তাদের দরকার সট্রোভিম্যাব ব্যবহারের প্রয়োজন নেই। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে এই চিকিৎসা পদ্ধতি কতটা কার্যকর তা এখন জানা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ