ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • সুস্থতার জন্য দোয়া চাইলেন রওশন এরশাদ 

    সুস্থতার জন্য দোয়া চাইলেন রওশন এরশাদ 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিহাইড্রেশন (পানিশূন্যতা) ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ বলেছেন, ‘আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন’। রবিবার সিএমএইচ থেকে টেলিফোনে ইত্তেফাককে তিনি একথা বলেন।

    রওশন বলেন, আমার যে অ্যাসিডিটির সমস্যা হয়েছিল সেটিও এখন আর নেই। মাত্র তো তিনদিন হলো হাসপাতালে আসলাম। হয়তো আরও দুই-তিনদিন থাকতে হতে পারে।’


    রওশন এরশাদ রোজা রাখছিলেন। বৃহস্পতিবার ইফতারের পর হঠাৎ তার রক্তচাপ বেড়ে যায়। এছাড়া প্রচণ্ড গরমে তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়। সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। ওইদিন রাত ৯টার দিকে তাকে সিএমএইচে নেওয়ার পর প্রথমে করোনা পরীক্ষা করা হয়, তবে ফল নেগেটিভ আসে।

    রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি (সাদ এরশাদ) রবিবার সন্ধ্যায় বলেন, ‘আম্মা এখন ভালো আছেন। ডাক্তাররা সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সব রিপোর্ট ভালো।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ