ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পলাশে লাইসেন্স ছাড়া হাসপাতাল গুনলো জরিমানা

    পলাশে লাইসেন্স ছাড়া হাসপাতাল গুনলো জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী : জেলার পলাশ উপজেলায় লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ঘোড়াশাল ছলিম উল্লাহ্ জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, আজ ঘোড়াশাল পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ঘোড়াশাল ছলিম উল্লাহ্ জেনারেল হাসপাতালের লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এই হাসপাতাল আগামী ৩ ফেব্রুয়ারীর মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা নতুন করে কোন রোগী ভর্তি করতে পারবেনা। আগের রোগী ভর্তি থাকায় হাসপাতালটিকে এখনই বন্ধ করা হয়নি।

    এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাদিকুর রহমান আকন্দ। এ মোবাইল কোর্ট অভিযানে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

     


    নরসিংদী/বোরহান মেহেদী/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ