ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • লক্ষ্মীপুরে আল্লাহর ৯৯ নামের মিনার

    লক্ষ্মীপুরে আল্লাহর ৯৯ নামের মিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে আল্লাহর ৯৯ নামের মিনার স্থাপন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলায় এটিই আল্লাহর ৯৯ নামের প্রথম স্থাপনা। ৩৬ ফুট লম্বার মিনারটি ত্রিভুজ আকারের। এর তিন পাশে আরবি, বাংলা ও ইংরেজিতে আল্লাহর ৯৯ নাম লেখা রয়েছে।

    বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেহান উদ্দিন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে স্থাপিত এ মিনারটি উদ্বোধন করা হয়। 

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন, জামাল হোসেন মিয়াজী, জহির খান প্রমুখ।

    জানা গেছে, স্থানীয় বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী নোমান খানের উদ্যোগে মিনারটি স্থাপন করা হয়েছে। এতে স্থানীয় আবুল খায়ের, নোমান পাটওয়ারী ও মোরশেদ মিয়াজি সমন্বয় করেছেন। মিনারটিতে আরবির পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় আল্লাহর ৯৯ নাম লেখা রয়েছে।

    উদ্যোক্তা নোমান খান বলেন, সামাজিকভাবে ধর্মীয় অনুভূতি প্রসারে উদ্যোগটি নেওয়া হয়েছে। মুসল্লিরা নামাজে এসে আল্লাহর নামগুলো পড়তে পারবে। এতে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ মিনারটি নির্মাণ করা হয়েছে। এজন্য সহযোগীতাকারীদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, আল্লাহকে ভালোবেসে নোমান ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। লক্ষ্মীপুরে অন্য কোথাও এমন স্থাপনা নেই; এটিই প্রথম। এ মিনারটি পবিত্রতার সঙ্গে রক্ষায় স্থানীয়দের সচেতন থাকতে হবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ