ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • অসুস্থ শিশুকে ফেলে গেছেন পিতা, বাঁচাতে দরকার ৩ লাখ টাকা

    অসুস্থ শিশুকে ফেলে গেছেন পিতা, বাঁচাতে দরকার ৩ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানিয়াচং : হার্টে ৩টি ছিদ্র নিয়ে জন্ম আব্দুল্লার। বয়স মাত্র ৬ মাস। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না অসহায় মা। দ্রুত তার চিকিৎসার জন্য ৩ রাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক।

    শিশুটির মা সেলিনা আক্তার জানান, তিনি বানিয়াচং উপজেলার জামালপুর গ্রামের মৃত জয়নুল্লাহ মিয়ার মেয়ে। গার্মেন্টসে চাকরি করার সময় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সুলতান মিয়ার ছেলে বিপুল মিয়াকে বিয়ে করে। 

    ইতিপূর্বে ওই দম্পতির আরেকটি সন্তান জন্মের পরপরই মারা যায়। এরপরে শিশু আব্দুল্লাহ জন্মগ্রহন করেন। তবে জন্মের পরে শিশু আব্দুল্লাহর হার্টে ছিদ্র রয়েছে জানার পরপরই পিতা বিপুল স্ত্রী-সন্তান ফেলে চলে যান। আর কোন খোঁজ খবর নেন না।

    শিশুটির মা সেলিনা আক্তার বাধ্য হয়ে অসুস্থ ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। অসুস্থ সন্তানের চিকিৎসা করানোর মত সামর্থ সেলিনা আক্তার বা তার বাবার পরিবারের লোকজনের নেই। অসুস্থ আব্দুল্লাকে বাচানোর জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান লোকদের এগিয়ে আসার আকূল আবেদন জানিয়েছেন এই অসহায় মা। সেলিনা আক্তার
    বানিয়াচং/শাহ সুমন/এসএমএইচ

    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ