ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভান্ডারিয়ায় তাসমিমা হোসেন'র জন্মদিন পালিত

    ভান্ডারিয়ায় তাসমিমা হোসেন'র জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার (১২জানুয়ারি) জাতীয় পার্টির জেপির প্রেসিডিয়াম সদস্য,দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক,সাবেক এমপি এবং নারী সংগঠক মহীয়সী নারী তাসমিমা হোসেন এর শুভ জন্মদিন পালন করা হয়।

    এ উপলক্ষে জাতীয় পার্টির জেপি, জাতীয় যুবসংহতির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড জাতীয় পার্টির জেপির পৌর কার্যালয় রাতে আলোচনা সভা ,মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়। আলোচনা সভায় জাতীয় যুবসংহতির উপজেলা আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেপির মো. রেজা আহম্মেদ দুলাল, হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের ভান্ডারিয়া পৌর আহবায়ক বাবুল চন্দ্র রায়, সাবেক ছাত্রনেতা এবং দৈনিক ইত্তেফাকের আদি পাঠক দুলাল চন্দ্র দেবনাথ, উপজেলা যুবসংহতির উপজেলা সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, মো. মনির হোসেন খান,মো. সালমান খান বাদশা, পৌর ছাত্রসমাজের সদস্য সচিব মো. মাহাবুব শরিফ শুভ, ইউনিয়ন নেতাদের মধ্যে  মো. লিটন তালুকদার, আজিজুল হক বাবু , মো. রুবেল খান ও সোহেল পোদ্দার প্রমুখ।

    পরে তাসমিমা হোসেন এর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূঁ কানমা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. লোকমান হোসেন। পরে কেক কাটেন অতিথিবৃন্দ। এ সময় উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ