ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম
  • আবারো শ্রেষ্ঠ সার্কেল অফিসার মঠবাড়িয়ার এএসপি ইব্রাহীম

    আবারো শ্রেষ্ঠ সার্কেল অফিসার মঠবাড়িয়ার এএসপি ইব্রাহীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পিরোজপুরের মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম ডিসেম্বর মাসে মঠবাড়িয়া ও ভান্ডারিয়া থানায় মাদক উদ্ধার, জি.আর, সি.আর, সাজা ওয়ারেন্ট তামিল, নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, ক্লুলেজ ঘটনার রহস্য উদঘটন, সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ ও বিট পুলিশিং সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।

    বুধবার বরিশাল রেঞ্জ কার্যালয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান তাকে সম্মামনা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। এসময় বরিশাল রেঞ্জের ছয় জেলার পুলিশ সুপারগণসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম গত ৫ জুন মঠবাড়িয়া সার্কেলে যোগদান করেন। এরপর থেকে তিনি মঠবাড়িয়া ও ভান্ডারিয়া থানায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিয়ে বন্ধে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। এমনকি তিনি প্রতি শুক্রবার একেক মসজিদে গিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিয়ে বন্ধে মুসল্লিদের সহযোগিতা কামনা করেন। তাছাড়া স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের ফেসবুক আসক্তি কমাতেও অভিভাবকদের অনুরোধ করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম সাংবাদিকদের জানান, মুষ্টিমেয় গুটি কয়েক লোকের জন্য গোটা সমাজকে নষ্ট হতে দেয়া যাবেনা। তিনি মাদক ও সন্ত্রাস সহ সব ধরণের অপরাধ বন্ধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, যোগদানের মাত্র ৬ মাসের মাথায় দ্বিতীয় বারের মতো তিনি এ সম্মাননা পেলেন।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ