ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • স্বর্ণ বলে পিতলের মূর্তি বিক্রি, শ্রীঘরে প্রতারক

    স্বর্ণ বলে পিতলের মূর্তি বিক্রি, শ্রীঘরে প্রতারক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটে পিতলের মূর্তি স্বর্ণের বলে বিক্রির পর প্রতারক এখন শ্রীঘরে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন প্রতারক মো. ইদ্রিস মিয়া।  

    ইদ্রিস মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চকতিলক সাহারপাড়া গ্রামের বাসিন্দা। প্রতারণার অভিযোগে নগরীর পাঠানটুলা এলাকার বাসিন্দা রুবিনা বেগম নামের এক নারী ইদ্রিসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

    সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, ইদ্রিস মিয়া প্রায় তিন মাস আগে রুবিনা বেগমের কাছে একটি পিতলের মূর্তি স্বর্ণের বলে বিক্রি করেন। এরপর ইদ্রিস গা-ঢাকা দেন। পরে রুবিনা আরেকজনকে ক্রেতা সাজিয়ে কৌশলে ইদ্রিসকে সোমবার দুপুরে নগরীর পাঠানটুলা এলাকার একটি বাসায় ডেকে আনেন এবং গোয়েন্দা পুলিশকে খবর দেন। পরে ইদ্রিসকে পুলিশ ওই বাসা থেকে গ্রেফতার করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ