ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • টমেটোর কেজি ১৫ টাকা

    টমেটোর কেজি ১৫ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দিনাজপুরের হিলিতে কমেছে দেশীয় টমেটোর দাম। কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়, যা গত তিন সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৮০ টাকায়। তিনগুণ কমেছে সবজি বাজারে টমেটোর দাম। 

    মঙ্গলবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, এক মাস আগে যে টমেটোর কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকা। মঙ্গলবার সেই টমেটো খুচরা বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজি দরে। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকা কেজি দরে। 

    চলতি শীত মৌসুমে সব সবজির পাশাপাশি কমে গেছে টমেটোর দাম। অন্যান্য রবি শস্যের মধ্যে টমেটোরও ফলনও বাম্পার হয়েছে। ফলে দামও কমে যাচ্ছে। কম দামে কিনতে পেরে খুশিও ক্রেতারা।

    হিলি বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম জানান, এক মাস আগে টমেটোর দাম ছিল অনেক বেশি। যার জন্য আমাদের মতো গরিব মধ্যবিত্ত মানুষের পক্ষে ক্রয় করা সম্ভব ছিল না। এখন দাম কমেছে। আমি আজ একটু বেশি করে কিনলাম। 

    হিলি বাজারে সবজি ব্যবসায়ী মাসুদ পারভেজ জানান, হিলির আশপাশের বাজারগুলোতে শীতকালীন সবজি উঠতে শুরু করাতেই কমেছে দেশীয় টমেটোর দাম। আমরা বিরামপুর থেকে টমেটো পাইকারি কিনে থাকি। আমরা ১২ থেকে ১৩ টাকা কেজি দরে পাইকারি কিনে আনলাম। খুচরা বিক্রি করছি ১৫ টাকা দরে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ