ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মির্জা ফখরুলের স্ত্রী করোনায় আক্রান্ত

    মির্জা ফখরুলের স্ত্রী করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, রাহাত আরা বেগম শারিরীকভাবে অসুস্থ হওয়ায় গতকাল করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে করোনা আক্রান্ত কি না সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনিও আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করছেন। তারা দুজনই উত্তরায় তাদের বাসায় অবস্থান করছেন।

    তবে অন্য একটি সুত্র বাংলানিউজকে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী দুজনেই করোনায় আক্রান্ত হয়েছেন।

    ২০২০ সালের মার্চ মাস হতে বাংলাদেশে করোনা সনাক্ত শুরু হলেও এ পর্যন্ত করোনায় আক্রান্ত হননি মির্জা ফখরুল।

    যদি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ