ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ছেলের লাশ নিয়ে বরগুনা থানায় হাজির বাবা

    ছেলের লাশ নিয়ে বরগুনা থানায় হাজির বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছেলের মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন বাবা। ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন তিনি। সোমবার সকালে বরগুনা সদর থানায় ছেলে রাসেলের মরদেহ নিয়ে যান ঐ বাবা। 

    এ সময় বাবা ফারুক বলেন, ‘আমার ছেলেকে সম্পত্তির জন্য খুন করেছে রিয়াজ। এখন পরকীয়ার অভিযোগ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পালিয়েছে সে। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।’ 

    পরে দুপুরে মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে যান স্বজনরা। 

    গত শনিবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় মৃত্যু হয় রাসেলের। সেখানে ময়নাতদন্ত শেষে মামাতো ভাই রিয়াজের কাছে রাসেলের মরদেহ হস্তান্তর করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। 

    নিহত রাসেল বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের মো. ফারুকের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। কামরাঙ্গীর চর এলাকায় মামা জালালের ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে বসবাস করতেন তিনি।

    পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল কামরাঙ্গীরচর এলাকায় মামা জালালের ভাড়াবাসায় স্ত্রী রুমি বেগমের সঙ্গে বসবাস করতেন। সেখানে গত শনিবার রাতে রাসেলের মৃত্যু হয়। এ ঘটনায় রাসেলের মামাতো ভাই রিয়াজ কামরাঙ্গীরচর থানায় রাসেলের স্ত্রী ও কাইয়ুম নামে এক যুবকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগের জেরে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলার অভিযোগের ভিত্তিতে পুলিশ নিহত রাসেলের স্ত্রী রুমি বেগম ও কাইয়ুমকে গ্রেফতার করে। মরদেহ ময়নাতদন্ত শেষে বাদী রিয়াজের কাছে হস্তান্তর করে।

    বরগুনা সদর থানার ওসি একেএম তারিকুল ইসলাম বলেন, ‘যেহেতু মরদেহের ময়নাতদন্ত আগেই হয়েছে, তাই আর নতুন করে ময়নাতদন্ত করা হয়নি। তাছাড়া মামলাটি কামরাঙ্গীরচর থানায় তদন্তাধীন। তাই মরদেহ দাফনের জন্য পরিবারকে নিয়ে যেতে বলা হয়েছে।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ