ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুর ডিবি পুলিশের দক্ষিণ জোন (মঠবাড়িয়া) রোববার গভীর রাতে দুলাল খলিফা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত দুলাল খলিফা উপজেলার পূর্ব ফুলঝুড়ি গ্রামের আঃ আজিজ খলিফার ছেলে।

    ডিবি পুলিশের এস.আই মো. হানিফ মোল্লা জানান, রোববার গভীর রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের অলগী বাজারে অবস্থান কালে জানতে পারেন, ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পূর্ব ফুলঝুড়ি গ্রামের বটতলা দিঘির পাড়ে একটি চক্র মাদক বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে পুলিশি উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে মদক ব্যবসায়ী দুলাল খলিফাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দুলাল তার প্যান্টের পকেট থেকে ২০ পিছ ইয়াবা ও ১‘শ গ্রাম গাঁজা বের করে। গ্রেপ্তারকৃত দুলালকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, মদক ব্যবসায়ী দুলাল খলিফার বিরুদ্ধে ডিবি পুলিশের এস.আই মো. হানিফ মোল্লা বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ