ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরে টানা ৬ দিন ধরে ৫ রুটে বাস চলাচল বন্ধ

    পিরোজপুরে টানা ৬ দিন ধরে ৫ রুটে বাস চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের এক বাস চালককে মারধরের ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় এ জেলার ৫টি রুটে টানা ছয়দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী শত শত যাত্রী।

    সোমবার (১০ জানুয়ারি) সকালে মুঠোফোনে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ জানান, বিষয়টি সমাধান না হওয়ায় যাত্রীদের ভোগান্তি সত্ত্বেও বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে শনিবার ১০টায় আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ঝালকাঠি সমিতি মিটিং বর্জন করেছে।

    তিনি আরও বলেন, বাসচালককে মারধরের ঘটনায় পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়ন খুলনা-বরিশাল-ঝালকাঠি-বরগুনা-পটুয়াখালী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়। এ নিয়ে যাত্রীদের ভোগান্তি প্রতিনিয়তই বাড়ছে। আর বাসচালক, সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের আয়ের পথ বন্ধ হয়ে আছে। ঝালকাঠি সমিতি নির্বাচনের পর আজ মিটিংয়ে বসার কথা রয়েছে বলেও জানন তিনি। ফলে শিগগিরই ঘটনার সমাধান হচ্ছে না।

    ভোগান্তির শিকার যাত্রীরা জানান, বরিশাল-খুলনা রুটের গাড়িগুলো বন্ধ থাকায় আমরা যাত্রীরা ভোগান্তিতে পড়ছি। বাস না থাকলে ভেঙে ভেঙে যাতায়াত করা কষ্টকর।

     

    উল্লেখ্য গত ৪ জানুয়ারি ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের সিনিয়র বাসচালক অরবিন্দ কুমার দাসকে আটকে রেখে মারধর ও তার সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ