ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কলেজে ভর্তির টাকা না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

     কলেজে ভর্তির টাকা না পেয়ে ছাত্রীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর খুলুপাড়া গ্রামে কলেজে ভর্তি হওয়ার টাকা না পেয়ে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

    রোববার (৯ জানুয়ারি) রাতে দুর্গাপুর থানা অফিসার (ওসি) হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই কিশোরী।

    নিহত কিশোরী দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর খুলুপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর রোহাব মণ্ডলের মেয়ে কুলসুম খাতুন (১৭)।

    স্থানীয়রা জানান, কুলসুমের পরিবারে নিজের মা ছাড়াও সৎ মা আছে। সে পড়ালেখায় খুবই মনোযোগী ছিল। তবে সুযোগ সুবিধা তেমন পেত না। তার বাবা একজন দিনমজুর। এবারের এসএসসি পরীক্ষায় সে ৪.৮৩ পয়েন্ট পেয়েছে। পাস করার পর কুলসুমের বায়না ধরে তার সহপাঠীদের সঙ্গে কলেজে ভর্তি হবেন।

    রোববার (৯ জানুয়ারি) সহপাঠীদের সঙ্গে কলেজ ভর্তি হওয়ার কথা ছিল। এ জন্য গত শনিবার বিকেলে কুলসুম তার বাবা-মা’র কাছে কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা চায়। কিন্তু অভাবের সংসারে কুলসুমের কলেজে ভর্তি হওয়ার মতো টাকা ছিল না পরিবারের কাছে। তাই টাকা দিতে পারবে না বলে জানায় কুলসুমের বাবা-মা।

    তাদের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিল না কুলসুম। পরে অভিমান নিয়ে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে অভিমান নিয়ে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    নিহতের শিক্ষক দেবীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হুদা রনি বলেন, কুলসুম পড়ালেখায় ভালো ছিল। তার বাবা খুবই দরিদ্র। সে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪.৮৩ পয়েন্ট নিয়ে পাস করে। অভিমান নিয়ে তার এভাবে চলে যাওয়া মানতে পারছি না।

    দুর্গাপুর থানা অফিসার (ওসি) হাশমত আলী বলেন, কিশোরীকে কলেজে ভর্তি হওয়ার টাকা ও বই কিনে দিতে চায়নি বাবা-মা। এতে অভিমান নিয়ে সে আত্মহত্যা করে। ওই কিশোরীর পরিবার খুব দরিদ্র। পরিবার ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ