ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ‘গুম’ চেষ্টার অভিযোগ ডাকসুর সাবেক ভিপি নুরের

    ‘গুম’ চেষ্টার অভিযোগ ডাকসুর সাবেক ভিপি নুরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তর বাড্ডা থেকে গুম করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।  রবিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে তিনি এ অভিযোগ জানান। নুর বলেন, আমি ভাড়ায় একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল হলো চালক কার সঙ্গে কথা বলছে, তার লোকেশন বলছে। হঠাৎ সে থেমে গাড়ি থেকে নেমে যায়। কিছু লোকের সঙ্গে সে কথা বলে এবং তারা গাড়িচালককে বলে আপনি চলে যান আমরা গাড়ি চালিয়ে নিয়ে যাব। এরপরই দ্রুত আমরা গাড়ি থেকে নেমে আশেপাশের মানুষকে বিষয়টি জানাই এবং পরে একটি শো-রুমের মধ্যে ঢুকে পড়ি। 

    ভিপি নুর বলেন, আমি গুলশান-১ নম্বর থেকে আমার আইনজীবীর সঙ্গে কথা বলে ফিরছিলাম। আমাদের মামলাগুলো কীভাবে আইনিভাবে লড়া যায় সেই পরামর্শের জন্য তার চেম্বারে যাই। ফেরার পথে এই ঘটনা ঘটেছে। ড্রাইভারকে তারা বলেছে, তারা নাকি ডিবির লোক। কিন্তু তাদের গায়ে কোনো পোশাক ছিল না। আমরা যখন বুঝতে পারলাম তখন গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে গেছি। তারা মূলত আমাকে গুম করার জন্য আটক করতে চেয়েছিল।

    নুর আশঙ্কা প্রকাশ করে বলেন, আমাদের দলের নেতা, শুভাকাঙ্ক্ষী একাধিক ব্যক্তি এভাবে গুম হয়েছেন। আমিও যে কোনো সময় বাসা থেকে গুম কিংবা খুনও হতে পারি। আমি আগেই দেশবাসীর কাছে বিচার দিয়ে রাখলাম।


    অনলাইন/এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ